পটুয়াখালীর খবর
পটুয়াখালীতে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধতার আহ্বান আলতাফ হোসেনের
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের সহায়তা ও কৃষিখাতকে সমৃদ্ধ করতে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন। পরিবেশবান্ধব ও টেকসই কৃষির প্রসারে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পটুয়াখালীতে ড্রাগন চাষে তরুণ সৌরভের বাজিমাত, বছরে আয় লাখ লাখ টাকা
পটুয়াখালীর মহিপুরে কৃত্রিম আলো বা লাইটিং প্রযুক্তির আধুনিক ব্যবহারে বারো মাস ড্রাগন ফল উৎপাদন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ উদ্যোক্তা সৌরভ কুমার বিশ্বাস। মাত্র ১২টি ডাল দিয়ে শুরু করা এই চাষ এখন পরিণত হয়েছে দুই বিঘার এক বিশাল ড্রাগন সাম্রাজ্যে, যা থেকে প্রতি বছর আয় হচ্ছে লাখ লাখ টাকা। চাকরির পেছনে না ছুটে কৃষিতেই স্বাবলম্বী হওয়ার এই গল্প এখন অনুপ্রাণিত করছে স্থানীয় বেকার যুবকদের।